
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ভারতীয় নেশাজাতীয় কফ সিরাপ আটক করেছে বিজিবি। বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১১ মে) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ কিরণগঞ্জ বিওপিতে কর্মরত নায়েক মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানটি সীমান্ত পিলার ১৭৯/৪-এস হতে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে পরিচালিত হয়। এসময় টহল দল মালিকবিহীন অবস্থায় ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘Kuf Relief’ সিরাপ আটক করতে সক্ষম হয়।
বিজিবি জানায়, আটককৃত সিরাপগুলো জব্দ তালিকা ও সাধারণ ডায়েরি (জিডি) সম্পন্ন করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
© All rights reserved © 2026
Leave a Reply