1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লোহাগড়ার ঘাঘায় মধুমতীতে নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধী তরুণী সীমার মরদেহ ৪৩ ঘণ্টা পর ইচাখালির চর থেকে উদ্ধার* - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

লোহাগড়ার ঘাঘায় মধুমতীতে নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধী তরুণী সীমার মরদেহ ৪৩ ঘণ্টা পর ইচাখালির চর থেকে উদ্ধার*

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৪০ Time View

 

*সবুজ সরদার উপজেলা প্রতিনিধি লোহাগড়া নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার ঘাঘা এলাকায় মধুমতী নদীতে নিখোঁজ হওয়া বুদ্ধি প্রতিবন্ধী তরুণী সীমার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৪৩ ঘণ্টা পর কুমারডাঙ্গা ইচাখালির চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে ঘাঘা এলাকায় মধুমতী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন বুদ্ধি প্রতিবন্ধী তরুণী সীমা। খবর পেয়ে পরিবারের সদস্য, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।

 

 

টানা ৪৩ ঘণ্টা তল্লাশির পর কুমারডাঙ্গা ইচাখালির চরে ভাসমান অবস্থায় সীমার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কোটাকোল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ শাহ আলম। তিনি বলেন, “শনিবার থেকে আমরা মেয়েটিকে খুঁজছিলাম। আজ সকালে ইচাখালির চরে মরদেহ পাওয়া গেছে। ঘটনাটি খুবই মর্মান্তিক। পরিবারকে শান্তনা দেওয়ার ভাষা নেই।”

 

সীমার মৃত্যুতে ঘাঘা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মধুমতী নদীতে গোসলের সময় সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি