1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বারহাট্টায় বিশেষ অভিযানে আটক এক। - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

বারহাট্টায় বিশেষ অভিযানে আটক এক।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১১১ Time View

 

নেত্রকোনা থেকে, কামরুল হাসান

নেত্রকোনার বারহাট্টায় থানা পুলিশের বিশেষ অভিযানে মানিক(৩৫) নামের একজনকে আটক করা হয়েছে । গত ১০ মে রাতে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ জনাব চম্পক দাম এর নির্দেশক্রমে এস.আই / মো. আশরাফুল আলম এর নেতৃত্বে একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় নেএকোনা সদর থানা এলাকা থেকে তাকে আটক করে।আটক হওয়া ব্যক্তি বারহাট্টা থানাধীন চিরাম ইউনিয়নের নৈহাটি এলাকার বজলুর রহমানের ছেলে।

 

বারহাট্টা থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ০৮ মে আদালত হইতে ইস্যুকৃত ওয়ারেন্ট মূলে পুলিশ মানিককে ধরতে গেলে সে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ কেন তাকে ধরতে গেল সেই কারণে মামলার বাদী সাইকুল মিয়া কে কুপিয়ে গুরতর জখম করে।তার প্রেক্ষিতে আমরা গত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হই।মানিকের বিরুদ্ধে মারামারি, দ্রুত বিচার,ধর্ষণ সহ মোট ৯ টি মামলা বিচারাধীন রয়েছে।

 

বারহাট্টা থানার অফিসার ইন চার্জ চম্পক দাম জানান মানিক চিরাম ইউনিয়নের নৈহাটি এলাকার চিহ্নিত অপরাধী।এলাকার বহু অপরাধের হোতা সে।এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষা করতে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি