1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষ্যে ছাত্রশিবিরের ছাত্র গণজমায়েত  - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষ্যে ছাত্রশিবিরের ছাত্র গণজমায়েত 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১০০ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ছাত্র গণজমায়েত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ জেলা ও শহর শাখা। সোমবার (১১ মে) দুপুর ২টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ বড় ইন্দারা মোড়ে পৌরসভা পার্কে এ গণজমায়েত অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও জেলা সাবেক আমীর অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক মেয়র অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে জেলা আমীর মাওলানা আবু জার গিফারী, চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে জেলা সেক্রেটারি অধ্যাপক মোহাঃ আবু বক্কর, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোঃ লতিফুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ মোহাম্মদ আবু মুসা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ প্রমুখ। আয়োজকরা জানান, ১৯৮৫ সালের ১১ মে কুরআন দিবসে শহীদ হওয়া আব্দুল মতিন, রাশিদুল হক, শীষ মোহাম্মদ, সেলিম উদ্দিন, আলতাফুর রহমান সবুর, নজরুল ইসলাম, মোঃ শাহাবুদ্দীন ও মোক্তার হোসেনসহ সকল শহীদের স্মরণে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিকে, মাগরিবের নামাজের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে বলেও জানিয়েছে আয়োজক সংগঠন। ধর্মপ্রাণ মুসল্লি ও ছাত্র-জনতাকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি