
মোঃ হাসিবুর রহমান, বিশেষ প্রতিনিধি নড়াইল।
নড়াইল জেলার কালিয়া উপজেলাধীন পিরোলী ইউনিয়নে মাদকবিরোধী অভিযানের অংশ হিসাবে আজ সোমবার (১১ মে) পিরোলীর শীতল বাটি থেকে জনৈক সাগর গাজিকে ১৮০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে পুলিশ।
ঘটনার বিবরনে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার কালিয়া থানার পিরোলী পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই মোঃ মোমরেজ আলী, মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। সাথে ছিলেন এ এস আই মোঃ আবুয়াল হোসেন, কং মোঃ আলী হোসেন, কং মোঃ শহিদুর রহমান, কং মোঃ জোবাইদুল ইসলাম মাদকবিরোধী অভিযানে অংশগ্রহণ করেন। মোঃ সাগর গাজী (৪১) পিং মোঃ গাজী সাং শীতলবাটি ৯নং ওয়ার্ড, ১১ নম্বর পিরোলী ইউনিয়নের তার নিজ বসত ঘর থেকে আটক করেন। তার ঘর থেকে দুপুর ১ ঘটিকায় সময় ১৮০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন। কালিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রশাসন বলেন,এলাকায় মাদকমুক্ত করতে হলে প্রশাসনকে সহযোগিতা করুন তাহলে এলাকা মাদক মুক্ত করা সম্ভব আপনারা সবাই মিলে পুলিশকে সহযোগিতা করুন।
কালিয়া থানার অফিসার ইনচার আব্দুর রহিম বলেন মাদক দুর্নীতির জন্য জিরো ডলারেন্স এ সকল অভিযান অব্যাহত থাকবে।
© All rights reserved © 2026
Leave a Reply