1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আত্মবিনাশী উন্নয়নে হাওরের সর্বনাশ, হুমকিতে খাদ্যনিরাপত্তা - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

আত্মবিনাশী উন্নয়নে হাওরের সর্বনাশ, হুমকিতে খাদ্যনিরাপত্তা

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৫৮ Time View

 

হুমায়ূন রশিদ জুয়েল,স্টাফ রিপোর্টার

অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও অপরিকল্পিত উন্নয়নের প্রভাবে দেশের হাওরাঞ্চলে এবার ভয়াবহ ফসলহানির ঘটনা ঘটেছে। বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলের সাতটি হাওরবেষ্টিত জেলায় হাজার হাজার হেক্টর জমির বোরো ধান তলিয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। এতে জাতীয় খাদ্যনিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৬ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত টানা বৃষ্টি ও বন্যার কারণে প্রায় ৪৯ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বেসরকারি হিসাবে এ ক্ষতির পরিমাণ ৮০ হাজার হেক্টরেরও বেশি হতে পারে। এতে প্রায় ২ লাখ ১৩ হাজার টন বোরো ধান উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়; হাওরে অপরিকল্পিত বাঁধ নির্মাণ, খাল-নদী ভরাট এবং পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যাওয়াও এবারের বিপর্যয়কে আরও তীব্র করেছে। পানি উন্নয়ন বোর্ডের তৈরি অনেক ফসল রক্ষা বাঁধ এখন জলাবদ্ধতার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, ধান রক্ষায় শত শত পাম্প ব্যবহার করেও পানি সরানো সম্ভব হয়নি। অন্যদিকে শ্রমিক সংকটের কারণে ধান কাটার খরচও কয়েকগুণ বেড়ে গেছে। হারভেস্টার ব্যবহারে সীমাবদ্ধতা থাকায় উৎপাদন ব্যয় বেড়েছে আরও বেশি।

এদিকে বাজারে ভেজা ধানের দামও ব্যাপক কমে গেছে। গত বছর যেখানে প্রতি মণ ধান ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছিল, সেখানে এবার অনেক কৃষক ৫০০ থেকে ৬০০ টাকায় ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

বিশ্লেষকদের মতে, হাওরাঞ্চলের সমস্যা দীর্ঘদিনের। টেকসই পরিকল্পনা ছাড়া শুধু বাঁধ নির্মাণ করে সমস্যার সমাধান সম্ভব নয়। নদী-খাল পুনঃখনন, পানি প্রবাহের স্বাভাবিক পথ রক্ষা এবং কৃষকবান্ধব বাজারব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।

তাদের মতে, দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে হাওরাঞ্চলে কৃষি উৎপাদন ও জীববৈচিত্র্য আরও বড় সংকটের মুখে পড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি