1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ট্রাক্টর দিয়ে অবৈধ বালু পরিবহনের দায়ে ড্রাইভারের ৭ দিনের কারাদণ্ড - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

ট্রাক্টর দিয়ে অবৈধ বালু পরিবহনের দায়ে ড্রাইভারের ৭ দিনের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১২৮ Time View

 

হাসান আলী, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় কৃষি কাজে ব্যবহৃত ট্রাক্টর দিয়ে অবৈধভাবে বালু পরিবহনের সময় সাইফুল ইসলাম (২৪) নামে এক ড্রাইভারকে আটক করে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী গ্রামের রেজাউল করিমের ছেলে।

 

শনিবার (১০ মে) বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(গ) ধারায় তাকে এ দণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট(ইউএনও)শাহ জহুরুল হোসেন।

 

জানা যায়, কৃষি কাজে ব্যবহৃত ট্রাক্টর দিয়ে অবৈধভাবে বালু পরিবহনের সময় অভিযান চালিয়ে সাইফুল ইসলাম কে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি