1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১০৭ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জননেতা মোঃ নূরুল ইসলাম বুলবুল এমপি।

সভায় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ লাইন ও জনভোগান্তি কমাতে সংশ্লিষ্টদের প্রতি কড়া নির্দেশনা দেন এমপি নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে সাধারণ মানুষ দুর্ভোগে না পড়ে। এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ ইয়াছিন আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ একরামুল হক (পিপিএম), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সভায় জেলার জ্বালানি সংকট নিরসন, মাদক নিয়ন্ত্রণ, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জেলার উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জনদুর্ভোগ কমাতে প্রশাসনের বিভিন্ন কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি