
আজিমুল ইসলাম বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা গ্রামের দক্ষিণ পাড়ার বিশিষ্ট মুরুব্বী জনাব ইয়াকুব আলী (ঠাকুর আলী) ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে বর্তমানে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
তাঁর দ্রুত সুস্থতা কামনা করে দেশ ও প্রবাসে অবস্থানরত আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর নিকট দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
আল্লাহ মহান রাব্বুল আলামীন যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন—এমন দোয়া কামনা করেছেন সবাই।
© All rights reserved © 2026
Leave a Reply