1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কটিয়াদী উপজেলা পরিষদ পুকুরের পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

কটিয়াদী উপজেলা পরিষদ পুকুরের পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৩২ Time View

 

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে পানিতে ডুবে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (৯ মে) সাড়ে ৩টার দিকে কটিয়াদী উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন পুকুরের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশু হামিম (১২) পৌর এলাকার চড়িয়াকোনা ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হুমায়ুনের ছেলে। পরিবার নিয়ে তারা খাদ্য গুদামসংলগ্ন ভোগপাড়া মহল্লায় বসবাস করতেন। শিশু হামিম কটিয়াদী আদর্শ বিদ্যা নিকেতনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা যায়, আজ দুপুরে এলাকার বন্ধুদের সঙ্গে হামিম উপজেলা পরিষদ চত্বরসংলগ্ন পুকুরে আসে। এ সময় বেশ কয়েকজন শিশু পানিতে নামে। একপর্যায়ে সবাই উঠে গেলেও হামিমকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জানালে তারা দ্রুত পানিতে নেমে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে শিশুটিকে উদ্ধার করে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

কটিয়াদী হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মুখলেসুর রহমান সোহান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ১৬ জুলাই মঙ্গলবার একই স্থানে চতুর্থ শ্রেণীর স্কুল শিক্ষার্থী ইমন মিয়া (১০) নামে এক শিশু নিখোঁজ হওয়ার এক দিন পর উপজেলা পরিষদের পুকুর থেকে তার লাশ উদ্ধার করেছিল পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি