1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জলবায়ু সুবিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে তরুণদের ধর্মঘট ও পদযাত্রা  - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

জলবায়ু সুবিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে তরুণদের ধর্মঘট ও পদযাত্রা 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১০৬ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

জলবায়ু সুবিচার ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে

চাঁপাইনবাবগঞ্জে জলবায়ু ধর্মঘট ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে শতাধিক তরুণ জলবায়ু কর্মী অংশ নেন। পরে পদযাত্রাটি নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

“ন্যায্যতা ও নবায়নযোগ্য শক্তির পথে জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ গড়ি একসাথে” প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা রঙিন ব্যানার ও ফেস্টুন হাতে বিভিন্ন স্লোগান দেন। তাদের স্লোগানের মধ্যে ছিল— “ভুয়া সমাধান নয়, নবায়নযোগ্য শক্তি চাই”, “জীবাশ্মমুক্ত বাংলাদেশ চাই”, “সৌর শক্তি বাড়াও, দূষণ কমাও”, এবং “আমার ভবিষ্যৎ, আমার অধিকার”।

সমাবেশে বক্তব্য রাখেন আয়াস বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক মো. ওয়ালিদ হাসান এবং ইয়ুথনেট গ্লোবাল চাঁপাইনবাবগঞ্জের জেলা জয়েন্ট সমন্বয়ক মো. জাহিদ হাসান।

বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার না দিলে দেশের ভবিষ্যৎ আরও ঝুঁকির মুখে পড়বে। তারা জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও অর্থায়ন বন্ধের পাশাপাশি জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য আন্তর্জাতিক ক্ষতিপূরণের দাবি জানান। তারা আরও বলেন, সরকার ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করলেও তা বাস্তবায়নে এখনো সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা হয়নি। আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থার কারণে আন্তর্জাতিক বাজারে তেল, ডিজেল ও কয়লার দাম বৃদ্ধি এবং সরবরাহ সংকটে দেশে লোডশেডিং বেড়েছে, যার প্রভাব শিল্প, কৃষি ও পরিবহন খাতে পড়ছে। আয়োজকরা জানান, সুইডিশ জলবায়ু কর্মী Greta Thunberg ২০১৮ সালে ‘ফ্রাইডেস ফর ফিউচার’ আন্দোলনের সূচনা করেন। সেই আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশে ইয়ুথনেট গ্লোবাল, Fridays for Future Bangladesh এবং AYAS Bangladesh যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। একই দিনে দেশের ৫০টি জেলায় একযোগে এ কর্মসূচি পালিত হয়েছে বলেও জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি