1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সুলতানপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ওবায়দুর রহমান মোল্লা - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সুলতানপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ওবায়দুর রহমান মোল্লা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৪৩ Time View

 

রাজবাড়ী জেলা প্রতিনিধি,ছাব্বির হোসেন বাপ্পীঃ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১২ নং সুলতানপুর ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজবাড়ী সদর উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও সুলতানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ওবায়দুর রহমান মোল্লা।

তিনি বলেন, “ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। হাজারো কষ্টের মাঝেও ঈদ মানুষের মুখে হাসি ফোটায়।” তিনি ইউনিয়নবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ওবায়দুর রহমান মোল্লা। স্থানীয়দের মতে, তিনি একজন সৎ, নির্ভীক ও সমাজসেবামূলক মানসিকতার মানুষ। গ্রাম্য আদালতের বিভিন্ন বিরোধ নিষ্পত্তি এবং অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর কারণে এলাকায় তার সুনাম রয়েছে।

তিনি বলেন, ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কাজ সঠিকভাবে বাস্তবায়নে তিনি সবসময় কাজ করে যাচ্ছেন। রাজনৈতিক জীবনে একাধিকবার নির্যাতনের শিকার হয়েছেন এবং জেলা হাজতেও যেতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের দোয়া, সমর্থন ও ভোট প্রত্যাশা করেন মোঃ ওবায়দুর রহমান মোল্লা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি