1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মহারাজপুর ফিল্ডেরহাটে মহানন্দা সেতুর টোল বন্ধের দাবিতে আলোচনা সভা  - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

মহারাজপুর ফিল্ডেরহাটে মহানন্দা সেতুর টোল বন্ধের দাবিতে আলোচনা সভা 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১০৩ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু) এর টোল আদায় বন্ধের দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) বিকেলে সদর উপজেলার মহারাজপুর ফিল্ডেরহাট এলাকায় চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৯৩ সালে উদ্বোধনের পর থেকে দীর্ঘ ৩৩ বছর ধরে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুতে টোল আদায় করা হচ্ছে। বহুবার টোল প্রত্যাহারের দাবি জানানো হলেও সরকার বিষয়টি আমলে নেয়নি। এ নিয়ে বিভিন্ন সময়ে স্মারকলিপি প্রদান ও আন্দোলন করা হলেও কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি। বক্তারা আরও বলেন, নদীপারের কয়েকটি ইউনিয়নের মানুষকে প্রতিদিন একাধিকবার সেতু পারাপার করতে হয়। ফলে টোলের কারণে তাদের অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে। এটি কোনো রাজনৈতিক দলের দাবি নয়, বরং সাধারণ মানুষের ন্যায্য অধিকার। টোল আদায় বন্ধ না হলে আগামীতে সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী নয়ন, চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ, কলেজের উপাধ্যক্ষ শরিফুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর উপজেলা সভাপতি ফরহাদ আহমেদ সায়িম, সহকারী অধ্যাপক ফিরোজ কবির, বিশিষ্ট ব্যবসায়ী জাফর ইকবাল আবু এবং মহারাজপুর ইউনিয়ন সভাপতি শরিফ উদ্দিনসহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি