1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা গ্রহণযোগ্য নয়: এমপি বাবর - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা গ্রহণযোগ্য নয়: এমপি বাবর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২২৪ Time View

 

অনলাইন ডেস্ক রিপোর্টঃ

চলতি বোরো মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের যে তালিকা প্রস্তুত করা হয়েছে, তা গ্রহণযোগ্য হয়নি বলে মন্তব্য করেছেন নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।

শুক্রবার (৮ মে) বিকেলে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নূরানীপুর গ্রামে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এমপি বাবর জানান, বিএনপি ও প্রশাসনের যৌথ উদ্যোগে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের একটি তালিকা তৈরি করা হয়েছিল। তবে ওই তালিকায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের পাশাপাশি অপ্রয়োজনীয় অনেক নাম অন্তর্ভুক্ত হওয়ায় তা গ্রহণযোগ্য হয়নি।

তিনি বলেন, নতুন করে যাচাই-বাছাই করে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হবে। যারা বাস্তবিক অর্থে ক্ষতির শিকার হয়েছেন এবং সহায়তা পাওয়ার যোগ্য, তাদেরই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

তিনি আরও বলেন, আসন্ন ঈদের আগেই ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষতিগ্রস্তদের সহায়তার ঘোষণা দিয়েছেন বলেও জানান তিনি।

হাওরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে লুৎফুজ্জামান বাবর বলেন, “হাওরের বাস্তবতা বিবেচনায় পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি উন্নয়ন প্রয়োজন। বিচ্ছিন্নভাবে উন্নয়ন করলে কাঙ্ক্ষিত ফল আসবে না।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি