
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৫, সিপিসি-১, রাজশাহী। র্যাব জানায়, বৃহস্পতিবার (৮ মে) রাত ১২টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর হাজীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় জৈনক হুমায়ুনের “ডিয়ার” ইটভাটার পশ্চিম পাশে একটি পরিত্যক্ত টিনের ঘরে মাদক ক্রয়-বিক্রয়ের সময় তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মহারাজপুর ৭ নম্বর ওয়ার্ডের মো. জামাল (৫২), বারঘিরয়া ৪ নম্বর ওয়ার্ডের মো. কাইয়ুম (৫২) এবং বারোঘরিয়ার তোফাজ্জল হোসেন (৫৫)। র্যাব আরও জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। পরে রাত দেড়টার দিকে জব্দ তালিকামূলে আলামত জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক আসামি ও উদ্ধারকৃত আলামত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৫ জানায়, মাদক, অস্ত্র ও বিভিন্ন অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
© All rights reserved © 2026
Leave a Reply