
রুকন উদ্দিন,কেন্দুয়া নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণার কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি প্রদান, সনদ বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১ টার দিকে সায়মা শাহজাহান একাডেমীর খেলার মাঠ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোণা-৩ আসনের এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও উক্ত অনুষ্ঠানের সভাপতি
মো. জসিম উদ্দিন আহমেদ খোকন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম, কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ, সায়মা শাহজাহান একাডেমীর প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম ভূইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এখলাছ উদ্দিন ভূইয়া, বে-সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক মো. লুৎফর রহমান, মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাঈনউদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান কাজল, নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দিন সালাম, লেখক রাখাল বিশ্বাস, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা, মীর হোসাইন কিন্ডারগার্টেনের পরিচালক মজিবুর রহমান কিবরিয়া, বিভিন্ন কিন্ডারগার্টেনের পরিচালক, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সাংবাদিক এবং সুধীজন।
অনুষ্ঠানের সঞ্চালক ও সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জানান, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে মোট ৪২ প্রতিষ্ঠানের ২’শ ৮২ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এতে ট্যালেন্টপুলে ৪৫ জন ও সাধারণ গ্রেডে ৫৮ বৃত্তি লাভ করে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের ২ হাজার টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তদের ১ হাজার টাকা নগদ প্রদানসহ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে। তবে, আজকের অনুষ্ঠানে উপজেলার মোট ১’শ ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা উপস্থিত ছিল বলে জানান তিনি।
© All rights reserved © 2026
Leave a Reply