
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন বেলেপুকুর এলাকায় জুম্মার নামাজের পর স্থানীয় জনগণের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ। শুক্রবার (৮ মে) দুপুর ২টায় সদর উপজেলার বেলেপুকুর বাইতুল হামদ জামে মসজিদ এলাকায় এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে স্থানীয়দের অবহিত করা হয় এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযানের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। লিফলেট বিতরণকালে স্থানীয় জনগণ মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন। ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ সূত্রে জানা গেছে, মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
© All rights reserved © 2026
Leave a Reply