1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটিকে ঘিরে শুভেচ্ছা মিছিল - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটিকে ঘিরে শুভেচ্ছা মিছিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১১১ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জে নবগঠিত জেলা ছাত্রদলের কমিটিকে ঘিরে আনন্দ-উচ্ছ্বাসে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের ফুড অফিস মোড়স্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। নতুন কমিটিতে জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মিম ফজলে আজিম, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান আক্তার, সিনিয়র সহ-সভাপতি মো. ওমর ফারুক রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন রিপন এবং সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান। তাদের শুভেচ্ছা জানাতেই নেতাকর্মীরা এই মিছিলের আয়োজন করেন।

মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নতুন কমিটির প্রতি সমর্থন ও প্রত্যাশার কথা ব্যক্ত করেন। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে। তারা শিক্ষার্থীদের অধিকার রক্ষা, গণতান্ত্রিক আন্দোলন জোরদার এবং সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী দিনে আরও সক্রিয় ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি