1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে গিয়ে বিক্ষোভের মুখে এমপি মুফতি আমির হামজা - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে গিয়ে বিক্ষোভের মুখে এমপি মুফতি আমির হামজা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৪২ Time View

অনলাইন ডেস্ক রিপোর্টঃ
কুষ্টিয়া সরকারি কলেজে আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে বিক্ষোভ ও স্লোগানের মুখে পড়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। বৃহস্পতিবার (৭ মে) সকালে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
কলেজ সূত্রে জানা যায়, টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুফতি আমির হামজা। এ সময় ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে একদল শিক্ষার্থী মঞ্চের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে তিনি মাঠে টুর্নামেন্ট উদ্বোধন করতে গেলে বিক্ষোভকারী শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরে এবং মাঠে অবস্থান নেয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কলেজের অধ্যক্ষ তাকে নিজ কার্যালয়ে নিয়ে যান। পরে শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষের সামনেও বিক্ষোভ চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে মুফতি আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দাবি করা হয়, ছাত্রদলের নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে রেখেছিল।
তবে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, ঘটনাস্থলে গিয়ে তিনি আমির হামজাকে অধ্যক্ষের সঙ্গে আলাপরত অবস্থায় দেখেছেন। পরে তিনি পুলিশের সঙ্গেই নিরাপদে কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন। অবরুদ্ধ করে রাখার অভিযোগও অস্বীকার করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি