
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
ঐতিহাসিক বালাকোট দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে “আলোচনা সভা ও দোয়া মাহফিল–২০২৬” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) শহরের একটি মিলনায়তনে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বাইতুলমাল সম্পাদক ও জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা আবু জার গিফারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল গালিব। এছাড়াও উপস্থিত ছিলেন শহর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক বালাকোট দিবসের তাৎপর্য তুলে ধরে মুসলিম উম্মাহর ঐক্য, ত্যাগ ও আদর্শিক চেতনা ধারণের উপর গুরুত্বারোপ করেন। পরবর্তীতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
© All rights reserved © 2026
Leave a Reply