
আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের কালীগঞ্জে ভুট্টাখেতে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের দক্ষিণ ভোটমারি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. ইউসুফ আলী (৩৫) ওই এলাকার বাসিন্দা এবং তিন সন্তানের জনক।
স্থানীয়দের ভাষ্য, পরিবারের সঙ্গে খেতে কাজ করার সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হন তিনি।
পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহতের পরিবারকে সহায়তা দেওয়া হবে।
© All rights reserved © 2026
Leave a Reply