1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ত্রিশালের কৃতি সন্তান আনন্দ মোহন কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান  ‎ - Stbanglatv.com
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

ত্রিশালের কৃতি সন্তান আনন্দ মোহন কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান  ‎

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩৭ Time View

 

‎জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি

‎ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের কৃতি সন্তান মো. মোস্তাফিজুর রহমান ছাত্ররাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তিনি বর্তমানে আনন্দ মোহন কলেজ ছাত্রদল-এর নবনির্বাচিত সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন

 

‎ছাত্রজীবনের শুরু থেকেই তিনি সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। এর আগে তিনি হরিরামপুর ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি মো. আব্দুর রহমানের একমাত্র ছেলে, যিনি ৭নং হরিরামপুর ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

 

‎স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তাফিজুর রহমান একজন দায়িত্বশীল ও দক্ষ সংগঠক হিসেবে পরিচিত। ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে তার সক্রিয় উপস্থিতি ও নেতৃত্বগুণ ইতোমধ্যেই তাকে তরুণদের মাঝে জনপ্রিয় করে তুলেছে। এলাকাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি তার নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা কাজে লাগিয়ে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। নতুন এ দায়িত্ব পাওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

 

‎দলীয় সূত্রে জানা যায়, সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নতুন এ কমিটি গঠন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সহ-সভাপতি হিসেবে মোস্তাফিজুর রহমানকে নির্বাচিত করা হয়। তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেতাকর্মীরা।

 

‎এ বিষয়ে মোস্তাফিজুর রহমান বলেন, “দলের প্রতি আস্থা রেখে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করবো। সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো।”

‎স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে প্রচার কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং দলের কার্যক্রম সাধারণ মানুষের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি