1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চন্দনাইশ থানায় নতুন ওসি এস এম দিদারুল ইসলাম সিকদারের যোগদানঃ অপরাধ দমনে সবার সহযোগিতা চাইলেন - Stbanglatv.com
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

চন্দনাইশ থানায় নতুন ওসি এস এম দিদারুল ইসলাম সিকদারের যোগদানঃ অপরাধ দমনে সবার সহযোগিতা চাইলেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৬৮ Time View

 

স্টাফ রিপোর্টার আবিদুর রহমান বাবুল

চট্টগ্রামের চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন এস এম দিদারুল ইসলাম সিকদার। মঙ্গলবার (৫ মে ) সন্ধ্যায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খান পিপিএম এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি। এর আগে তিনি ডিএসবি, চট্টগ্রামের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে দায়িত্ব পালন করেন এস এম দিদারুল ইসলাম সিকদার।

এস এম দিদারুল ইসলাম সিকদার ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে (২৭তম ব্যাচ) উপ-পরিদর্শক পদে যোগদান করেন। ২০১৫ সালে ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি পান তিনি। যোগদানের পর থেকে বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি পার্বত্য জেলাসহ বিভিন্ন থানায় কর্মরত ছিলেন তিনি। এর আগে তিনি আনোয়ারা থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন।

যোগদানকালে নবাগত ওসি সমাজ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হাতে দমন করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন বলে জানান। এ জন্য তিনি রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীসহ সবার সহযোগিতা চেয়েছেন।

নতুন ওসি আরও বলেন, ‘এই থানায় যতদিন দায়িত্বে থাকবো, সমাজ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হাতে দমন করার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব, ইনশাআল্লাহ্‌।’

ওসি এস এম দিদারুল ইসলাম সিকদারের বাড়ি বান্দরবান পার্বত্য জেলার সদর উপজেলার বাসিন্দা। তিনি চট্টগ্রাম সরকারি কলেজ থেকে গণিত বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারি লাভ করেন।###

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি