1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে- এমপি নূরুল ইসলাম বুলবুল  - Stbanglatv.com
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে—- এমপি নূরুল ইসলাম বুলবুল 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২৯ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর ১ নং উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও চলমান উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন। মঙ্গলবার (৫ মে ) বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছে এমপি নূরুল ইসলাম বুলবুল বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এ সময় তিনি শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পরিদর্শন শেষে বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি বলেন, “আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও জানান, শিক্ষার গুণগত মান উন্নয়নে যেকোনো প্রয়োজনে তিনি পাশে থাকবেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। এ সময় তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সংসদ সদস্যের এ পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও শিক্ষার মান বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি