
মো. শাহীন আলম,গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৬ নং সর্বানন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সরগরম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা, যার কেন্দ্রে রয়েছেন বর্তমান চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম।
চেয়ারম্যান জহুরুল ইসলাম জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নিজেকে জনগণের সেবক হিসেবে কাজ করে আসছেন। এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন। ভবিষ্যতেও এসব উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় জনগণের ব্যাপক সমর্থন পাচ্ছেন এবং অনেকেই তাকে পুনরায় প্রার্থী হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন। জনগণের এই আস্থা ও প্রত্যাশাকে সম্মান জানিয়ে তিনি আবারও নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেশ কয়েকজন প্রার্থী ইতোমধ্যে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। ফলে সর্বানন্দ ইউনিয়নে রাজনৈতিক তৎপরতা দিন দিন বাড়ছে।
বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান চেয়ারম্যান মো. জহুরুল ইসলামকে আবারও চেয়ারম্যান হিসেবে দেখতে চাওয়ার পক্ষে নানা পোস্ট ও জনমত লক্ষ্য করা যাচ্ছে। ইউনিয়ন ও থানা জুড়ে তার পুনঃপ্রার্থিতা নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে।
সবমিলিয়ে, সর্বানন্দ ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে এক ধরনের প্রতিযোগিতামূলক ও প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়েছে, যেখানে চেয়ারম্যান মো. জহুরুল ইসলামকে ঘিরেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু গড়ে উঠেছে।
© All rights reserved © 2023
Leave a Reply