1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কৃষি প্রণোদনায় ৭ হাজার ৫শ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ  - Stbanglatv.com
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

কৃষি প্রণোদনায় ৭ হাজার ৫শ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৯ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৭ হাজার ৫শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (৪ মে) বেলা ১১টায় সদর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার সুনাইন বিন জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদ। বক্তারা বলেন, ব্রি ধান-৯৮ আউশ মৌসুমের একটি আধুনিক, উচ্চফলনশীল ও স্বল্পমেয়াদি ধানের জাত। এ জাতের ধান সাধারণত ১১২ দিনের মধ্যে পরিপক্ক হয় এবং খরা ও পোকামাকড় সহনশীল। আউশ মৌসুমে এই ধান চাষের ফলে পরবর্তীতে আমন ধান আবাদ করার সুযোগ সৃষ্টি হয়। হেক্টরপ্রতি প্রায় পাঁচ টন ফলন পাওয়া সম্ভব হওয়ায় এটি কৃষকদের জন্য লাভজনক। এছাড়া এর চাল চিকন, লম্বা ও সাদা এবং ভাত ঝরঝরে হয়। শক্ত কাণ্ড ও খাড়া পাতার কারণে গাছ সহজে হেলে পড়ে না এবং চিটে হওয়ার ঝুঁকিও কম থাকে। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার ৭টি ইউনিয়নের ৭ হাজার ৫শ জন কৃষক-কৃষাণীর প্রত্যেককে ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ৫ কেজি করে আউশ ধানের বীজ (ব্রি ধান-৯৮) প্রদান করা হচ্ছে। কৃষি বিভাগ জানায়, কৃষকদের অল্প জমিতে অধিক ফলন নিশ্চিত করতে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে এ ধরনের প্রণোদনা কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি