1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লোহাগড়ায় জালিয়াতি মামলায় দলিল লেখক ও সাবেক বিএনপি নেতা আটক - Stbanglatv.com
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

লোহাগড়ায় জালিয়াতি মামলায় দলিল লেখক ও সাবেক বিএনপি নেতা আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৭০ Time View

 

সবুজ সরদার, উপজেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় দলিল জালিয়াতি মামলায় স. ম. লুৎফর রহমান (৬০) নামে এক দলিল লেখক ও সাবেক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে লোহাগড়া থানার এসআই তারক বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে লোহাগড়া থানার মোড় এলাকা থেকে আটক করে।

আটক লুৎফর রহমান লোহাগড়া পৌর শহরের লক্ষ্মীপাশা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন বলে জানা গেছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান জানান, আদালতে বিচারাধীন সিআর ৪৬/২৬ নম্বর মামলার পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি