
শফিকুল আলম সজীব, দুর্গাপুর প্রতিনিধি নেত্রকোনা
‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার রাতে দুর্গাপুর সাংবাদিক সমিতির কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সাংবাদিক সমিতির আহ্বায়ক সজীম শাইন-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈকত সরকার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, কবি, সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সভায় আমন্ত্রিত অতিথিরা সংবাদপত্রের স্বাধীনতা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন:
“গণমাধ্যম হলো সমাজের দর্পণ। সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে নির্ভীকভাবে কাজ করাই সাংবাদিকতার মূল চেতনা। সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।”
আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল রশিদ ও আব্দুল আজিজ।শিক্ষাবিদ অধ্যক্ষ শহীদ খান ও এম. জিন্নাহ। দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন ও সিনিয়র সাংবাদিক মোহন মিয়া।ঢাকাস্থ সুসং সমিতির সভাপতি এম. রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের উপদেষ্টা বিদ্যুৎ সরকার, সভাপতি সাখাওয়াত হোসেন সজীব এবং সাধারণ সম্পাদক বিকাশ সরকার।সুসং সম্মিলিত সাহিত্য পরিষদের সহ-সভাপতি কবি লোকান্ত শাওন, কবি দুনিয়া মামুন ও কবি জীবন চক্রবর্তী। সাংবাদিক মামুন রণবীর, দিলোয়ার হোসেন তালুকদার, পলাশ সাহা, মোরশেদ আলম, শাহীনসহ আরও অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন যে, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে সচেতনতা সৃষ্টি এবং দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় রাষ্ট্র, সমাজ ও সকল সচেতন নাগরিককে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
© All rights reserved © 2023
Leave a Reply