1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নড়াইলের নড়াগাতীতে ‘শীর্ষ সন্ত্রাসী” দুইজন গ্রেপ্তার, বেরিয়ে এলো একাধিক মামলার তথ্য। - Stbanglatv.com
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

নড়াইলের নড়াগাতীতে ‘শীর্ষ সন্ত্রাসী” দুইজন গ্রেপ্তার, বেরিয়ে এলো একাধিক মামলার তথ্য।

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১১০ Time View

 

মোঃ হাসিবুর রহমান, বিশেষ প্রতিনিধি নড়াইল।

নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন কলাবাড়িয়া গ্রামের দুই বাসিন্দা—মিলন লাকী মীর (৪৭) ও আবু হুরায়রা তালুকদার ওরফে আবু তালুকদারবে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক ফৌজদারি মামলার তথ্যও সামনে এসেছে।

 

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম (ওসি) জানান, গ্রেপ্তারকৃত এই দুই ব্যক্তি ‘শীর্ষ সন্ত্রাসীর’ তালিকাভুক্ত। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং তাদের বিরুদ্ধে একাধিক গুরুতর মামলা চলমান রয়েছে।

 

পুলিশ সূত্রে জানায়, সোমবার ৪মে রাত সাড়ে তিনটার সময় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চুরি, চাঁদাবাজি, অস্ত্র ও বিস্ফোরক আইনের মতো অভিযোগে একাধিক মামলা নথিভুক্ত রয়েছে।

 

মিলন লাকী মীর, পিতা আশরাফ আলী মীর, তার বিরুদ্ধে প্রাপ্ত তথ্য অনুযায়ী ঢাকার সাভার থানায় ২০২৩ সালের ১৩ মে দায়ের হওয়া এফআইআর নং-৫০ (জি আর নং-৩৭০) মামলায় দণ্ডবিধি ১৮৬০ এর ৩৪২/৩২৩/৩২৫/৩০৭/৩৮৫/৩৮৬/৫০৬ ধারায় অভিযোগ রয়েছে। এছাড়া ২০২১ সালে খুলনার তেরখাদা থানায় ৩১৬ ধারায় মামলা, ২০২০ সালে নড়াগাতী থানায় ৪৫৮/৩৮০/৩৮২ ধারায় মামলা, ২০১৬ সালে একাধিক মামলায় ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/১১৪ ও ৩৯৫/৩৯৭ ধারায় অভিযোগ এবং ২০১১ সালে হত্যা (৩০২/৩৪) ও বিস্ফোরক আইনের মামলাসহ অশংখ্য মামলা রয়েছে।

 

অন্যদিকে, আবু হুরায়রা তালুকদার (পিতা টিপু তালুকদার)-এর বিরুদ্ধেও ২০১৪ সালে নড়াগাতী থানায় দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ ধারায় মামলা দায়ের হয়। এছাড়া ২০১৫ সালে একই থানায় অস্ত্র আইনের ১৯(৪) ধারায় একটি মামলা এবং দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় আরেকটি মামলা রয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে কয়েকটি বিচারাধীন এবং কিছু মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তাদেরকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে নড়াগাতি থানা পুলিশ।

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে সাংবাদিকদের জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি