1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
প্রবাসীদের রেমিট্যান্সে সমৃদ্ধি: মুহুরীগঞ্জ ও শান্তিরবাজারে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ে বাড়ছে আস্থা - Stbanglatv.com
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

প্রবাসীদের রেমিট্যান্সে সমৃদ্ধি: মুহুরীগঞ্জ ও শান্তিরবাজারে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ে বাড়ছে আস্থা

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ২৫ Time View

মোঃ জহির খান,জেলা প্রতিনিধিঃ ফেনী
দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। এই অর্থ নিরাপদে স্বজনদের হাতে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর এজেন্ট ব্যাংকিং কার্যক্রম। ফেনীর মুহুরীগঞ্জ ও শান্তিরবাজার এজেন্ট আউটলেট দুটি এখন স্থানীয়দের কাছে আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে।
নিরাপদ ও দ্রুত সেবা
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দ্রুত ও ঝামেলাহীনভাবে গ্রাহকের হাতে পৌঁছে দিচ্ছে এই শাখাগুলো। আধুনিক ব্যাংকিং সুবিধা গ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। পাশাপাশি ক্ষুদ্র সঞ্চয় ও আমানত সংগ্রহের মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে সচল রাখতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
আমানতে সমৃদ্ধ ভবিষ্যৎ
‘আমানতে হোক দেশের কল্যাণ’—এই প্রতিপাদ্য সামনে রেখে শাখা দুটি সাধারণ মানুষকে সঞ্চয়ে উৎসাহিত করছে। শরীয়াহভিত্তিক নিরাপদ ও লাভজনক সঞ্চয় স্কিম স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকদের ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়তা করছে।
গ্রাহকের আস্থা বাড়ছে
সংশ্লিষ্টরা জানান, গ্রাহকদের সর্বোচ্চ নিরাপত্তা ও আধুনিক ডিজিটাল ব্যাংকিং সুবিধা নিশ্চিত করাই তাদের অঙ্গীকার। ফলে মুহুরীগঞ্জ ও শান্তিরবাজারের মানুষ এখন ঘরের কাছেই পাচ্ছেন পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা।
আস্থা, নিরাপত্তা ও উন্নয়নের এই ধারায় ইসলামী ব্যাংকের সঙ্গে এগিয়ে যাচ্ছে আগামীর বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি