1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রাজারহাটে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ৬ জন গ্রেফতার   - Stbanglatv.com
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

রাজারহাটে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ৬ জন গ্রেফতার  

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৩১ Time View

 

মোঃ হামিদুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

রাজারহাট কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও জুয়ার সরঞ্জামসহ ৬ জনকে গ্রেফতার করেছে।

 

মাদকবিরোধী অভিযান: পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিনাই ইউনিয়নের বড়গ্রাম এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৭ পিস ইয়াবাসহ এরশাদুল হক (পিতা: মৃত সৈয়দ আলী) নামে একজনকে আটক করা হয়।

 

অন্যদিকে, চাকিরপশার তালুক এলাকায় পৃথক এক অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উজ্জ্বল চন্দ্র (পিতা: শ্রী বলয় চন্দ্র) এবং ফেরদৌস আলী (পিতা: জামায়াত উল্লাহ)। এসময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা, ২ পিস ইয়াবা এবং মাদক সেবনের কলকিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

জুয়াবিরোধী অভিযান: মাদকবিরোধী অভিযানের পাশাপাশি একই এলাকায় ক্রিকেট জুয়ার আসরে হানা দেয় পুলিশ। সেখান থেকে জুয়া খেলারত অবস্থায় স্বপন কুমার মোহন্ত (পিতা: শ্রী বিজয় চন্দ্র মোহন্ত) এবং নারায়ন সরকার (পিতা: শ্রী নিবাস চন্দ্র সরকার) নামে দুজনকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি