
মোঃ আশরাফুল আলম দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেদদিঘী ইউনিয়নের চিন্তামন নয়াপাড়া গ্রামের বাসিন্দা আসাদুল্লাহ কিছুদিন আগে কোরআন শরীফকে লাথি মেরে অবমাননা করায়,গতকাল শনিবার ফুলবাড়ী থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।
আজ রবিবার দুপুর তিনটায় তার সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনিয়নের তৌহিদী জনতা।
বেতদিঘী ইউনিয়ন ওলামা ঐক্য পরিষদের আয়োজনে
সমাবেশে এস এম নাজিব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন আঞ্জুমানে ইত্তেহাদুল উলামা ফুলবাড়ী এর সভাপতি মুফতী, নাজিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাওলানা আল আমিন বিন আমজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম, জামাতে ইসলামী বেদদিঘী ইউনিয়ন শাখার আমির মাওলানা আশিকুর রহমান,বেদিঘী ইউনিয়ন ওলামা ঐক্য পরিষদের সভাপতি হাফেজ ইলিয়াস, ছাত্রনেতা জাকি হাবিব।
বক্তব্য শেষে মাদিলাহাট মেইন সড়কে ঘন্টা ব্যাপী বিক্ষোভ মিছিল করেন তৌহিদী জনতা।
শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদিলাহাট মাদ্রাসার মুহতামিম মাওলানা সুলতান হামিদী।
সমাবেশে বক্তারা বলেন কোরআন অবমাননাকারীর সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে, পাশাপাশি পথভ্রষ্ট লালনসাই এর অনুসারিদের কাফের ঘোষণা করতে হবে, এবং দ্রুত গাঁজাখোর ভন্ড পীরদের মাজার অপসারণ করতে হবে।
© All rights reserved © 2023
Leave a Reply