1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দুর্নীতিমুক্ত মানবিক রাষ্ট্র গঠনে জনগণের রায় মানার আহ্বান: এমপি নুরুল ইসলাম বুলবুল - Stbanglatv.com
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

দুর্নীতিমুক্ত মানবিক রাষ্ট্র গঠনে জনগণের রায় মানার আহ্বান: এমপি নুরুল ইসলাম বুলবুল

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ৩৯ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

“দুর্নীতিমুক্ত ও মানবিক দেশ গড়তে জনগণ দুটি রায় দিয়েছে, কিন্তু বিএনপি একটি মানতে চায়, আরেকটি মানতে চায় না”—এমন মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা এমপি নুরুল ইসলাম বুলবুল। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে শনিবার (২ মে) বিকেল সোয়া ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতে ইসলামীর আমির আবু জার গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি বুলবুল বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন জনগণ না বুঝে গণভোটে রায় দিয়েছে। তাহলে কি জিয়াউর রহমানের আদর্শের পক্ষে দেওয়া হ্যাঁ ভোটও না বুঝেই দেওয়া হয়েছিল? এখন স্পষ্ট হয়েছে কেন একই দিনে গণভোট আয়োজন করা হয়েছিল।”তিনি আরও বলেন, “স্বাস্থ্যমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা অনাকাঙ্ক্ষিত। আওয়ামী লীগের পদাঙ্ক অনুসরণ করে এদেশে রাজনীতি আর চলবে না। দেশের তরুণ সমাজ তা মেনে নেবে না। এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, দেশকে বিভক্ত করার রাজনীতি বন্ধ করতে হবে। মানুষের অধিকার ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. মো. কেরামত আলী। জেলা জামায়াতের সেক্রেটারি আবু বকরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন রাজশাহী জোন পরিচালক অধ্যাপক মো. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম, সাবেক এমপি অধ্যাপক মো. লতিফুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, সদর উপজেলার আমীর হাফেজ আব্দুল আলীম, পৌর নায়েবে আমীর অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ এবং ছাত্রশিবির নেতা ইউসুফ আল গালিব প্রমুখ। বক্তারা বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া গণতন্ত্রের জন্য হতাশাজনক। দ্রুত এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তি মোড়ে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি