
মো. শাহীন আলম গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় দৈনিক দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (২ মে) দুপুরে গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালিত হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক সৈয়দ রোকনুজজমান রোকন।
দেশ রূপান্তরের গাইবান্ধা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথিসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা বক্তব্য দেন। বক্তাদের মধ্যে ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জেলা জামায়াতের সাবেক আমির ডা. মো. আব্দুর রহিম সরকার, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর করিব তনু, দৈনিক ঘাঘট পত্রিকার সম্পাদক আব্দুল সামাদ বাবু, সিনিয়র সাংবাদিক শাহাবুল শাহীন তোতা, এসএম বিপ্লব ইসলাম ও রিকতু প্রসাদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মানবাধিকারকর্মী সালাহউদ্দিন কাশেম।
বক্তারা বলেন, দেশ রূপান্তর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সফলভাবে সাত বছর অতিক্রম করেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও পত্রিকাটি একই ধারাবাহিকতা বজায় রেখে স্থানীয় ও জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ সংবাদ তুলে ধরবে এবং উন্নয়নে ভূমিকা রাখবে। পাশাপাশি অতীতের মতো আগামীতেও পত্রিকাটির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন অতিথিরা।
© All rights reserved © 2023
Leave a Reply