1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
যে ছবিটি ব্যবহার করে মিথ্যা সংবাদ পরিবেশন করছে সেটিও একটা সাফল্যের স্মারকঃ - Stbanglatv.com
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

যে ছবিটি ব্যবহার করে মিথ্যা সংবাদ পরিবেশন করছে সেটিও একটা সাফল্যের স্মারকঃ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৩০ Time View

 

লালমনিরহাট প্রতিনিধিঃ

অধ্যক্ষ শরওয়ার আলম।যিনি এক আদর্শের নাম।তিনি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ।মহিষখোচা ইউনিয়ন একটি নদী ভাঙ্গন এলাকা।এখান থেকে উক্ত প্রতিষ্ঠানটি ফলাফলের দিক দিয়ে প্রতিবছর উপজেলা চ্যাম্পিয়ন হয়।একজন প্রতিষ্ঠান প্রধান ভালো না থাকলে কোন প্রতিষ্ঠান এতদূর এগিয়ে আসত না।অধ্যক্ষ শরওয়ার আলম তেমনি একজন প্রতিষ্ঠান প্রধান।তার সময়ে তিনি প্রতিষ্ঠানকে একটি সুশৃঙ্খল জায়গায় দাড় করিয়েছেন।উন্নত শিক্ষার পরিবেশ গড়ে তুলেছেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, নতুন ভবন নির্মাণ হয়েছে।শিক্ষার্থীদের মধ্যে সু – শৃঙ্খলা ও দায়িত্ববোধ গড়ে উঠেছিল।শিক্ষার্থী কতৃক শিক্ষক দের সম্মান করার সংস্কৃতি ছিল দেখার মত।তার সময় পড়াশোনার পাশাপাশি উপজেলা,জেলায় অনুষ্ঠিত হওয়া বিভিন্ন প্রতিযোগিতায় উক্ত প্রতিষ্ঠান অংশগ্রহণ করে সাফল্য অর্জন করে বার বার।এছাড়া প্রতিষ্ঠানের চারদিকে বৃক্ষরোপণ করেন তিনি।তিনি নিজেও ২০১৯ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে লালমনিরহাট জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন।বর্তমান শিক্ষার্থীদের আশা, শরওয়ার আলম স্যার আবারও প্রতিষ্ঠানে সুন্দর শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনবেন এবং হারানো গৌরব ফিরিয়ে আনবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি