1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
টাঙ্গাইলের গোপালপুরে প্রতিবেশীর হামলায় মাদ্রাসা সুপার নিহত  - Stbanglatv.com
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

টাঙ্গাইলের গোপালপুরে প্রতিবেশীর হামলায় মাদ্রাসা সুপার নিহত 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৩০ Time View

 

লিয়াকত হোসেন জনী,জেলা প্রতিনিধি টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া দাখিল মাদ্রাসার সুপার মাও: আব্দুল হাই আল হাদী (৫০) তার নিজ বাড়িতে প্রতিবেশীদের হামলায় নিহত হয়েছেন বলে থানায় অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ) নিহতের স্ত্রী শাহনাজ পারভীন পাঁচজনকে আসামী করে গোপালপুর থানায় খুনের মামলা দায়ের করেন।

থানা পুলিশ জানায়, সুপার আব্দুল হাই আল হাদী(৫০) নগদাশিমলা ইউনিয়নের দক্ষিণ বিলডগা গ্রামের মোজাফফর আলীর পুত্র। বাদী শাহনাজ পারভীন মামলায় অভিযোগ করেন, আগে থেকেই পড়শি মাহবুব গংয়ের সাথে তাদের জমিজমা নিয়ে বিরোধ ছিল। গতকাল বুধবার রাতে ছাদে জমে থাকা বৃষ্টির পানি পড়া নিয়ে মাহবুব আলীর সাথে তার ঝগড়া বাধে। এক পর্যায়ে আসামীরা কয়েকজন মিলে তার স্বামীকে পিটিয়ে আহত করে। গোপালপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

গোপালপুর থানার ওসি আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, ৩০ এপ্রিল বৃহস্পতিবার থানায় খুনের মামলা দায়ের করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা চলমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি