
মোস্তাফিজুর রহমান, শার্শা উপজেলা প্রতিনিধি:
১৪০তম মহান মে দিবস উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকাল ৮টায় স্থলবন্দরের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। এতে বন্দরের শ্রমিক, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর নেতাকর্মীরা অংশ নেন। র্যালিটি বেনাপোল পৌর বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় স্থলবন্দরে এসে শেষ হয়।
র্যালি শেষে স্থলবন্দরের ১ নম্বর ওয়্যারহাউসের শ্রমিক সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর সভাপতি তবিবুর রহমান তবি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. শহিদ আলী। অনুষ্ঠানে নিহত শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, মে দিবস বিশ্ব শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের একটি ঐতিহাসিক দিন। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেট আন্দোলন-এ শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কর্মঘণ্টার দাবিতে আন্দোলন করতে গিয়ে জীবন উৎসর্গ করেন। তাদের আত্মত্যাগের ফলেই আজ শ্রমিকরা ন্যায্য অধিকার আদায়ে অনেক দূর এগিয়েছে।
সভাপতি তবিবুর রহমান তবি বলেন, মে দিবস শ্রমিক-মালিকের সুসম্পর্ক প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদিও এখনও বৈষম্য পুরোপুরি দূর হয়নি, তবুও এই দিবস শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নতুন দিগন্ত উন্মোচন করেছে।
এসময় উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ—সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ ও মো. জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিস আলী, কোষাধ্যক্ষ মো. সবুজ হোসেন, প্রচার সম্পাদক মো. ওমর ফারুক, বন্দর বিষয়ক সম্পাদক মো. আব্বাস আলী, দপ্তর সম্পাদক মো. আবুল কাশেমসহ কার্যনির্বাহী সদস্য ও সাধারণ শ্রমিকরা।
অনুষ্ঠানে শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর সকল নেতাকর্মী ও সাধারণ শ্রমিকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
© All rights reserved © 2023
Leave a Reply