1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে পিস্তল ও গুলিসহ একজনকে আটক করেছে র‍্যাব-৫ - Stbanglatv.com
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল ও গুলিসহ একজনকে আটক করেছে র‍্যাব-৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৬ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের পারচৌকা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত (২৯ এপ্রিল) তারিখ বিকেল ৫:৪০ মিনিটে র‍্যাব-৫, সিপিসি-১ এর একটি দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন পারচৌকা দক্ষিণপাড়া গ্রামের জনৈক ব্যক্তির আমবাগানে সন্দেহভাজন এক ব্যক্তির দেহ তল্লাশি করে তার নিকট থেকে ৮ ইঞ্চি লম্বা একটি দেশীয় তৈরি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র‍্যাব সূত্রে আরও জানা গেছে, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তিকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের এই ধরনের অস্ত্রবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি