1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কাজ শেষ হতে না হতেই ধসে পড়লো গাইড ওয়াল: প্রশ্নের মুখে নির্মাণ মান ও তদারকি - Stbanglatv.com
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

কাজ শেষ হতে না হতেই ধসে পড়লো গাইড ওয়াল: প্রশ্নের মুখে নির্মাণ মান ও তদারকি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৮২ Time View

 

মোহাম্মদ রাসেল:(ইটনা-মিটামইন-অষ্টগ্রাম) কিশোরগঞ্জ প্রতিনিধি

নির্মাণ কাজ শেষ হতে না হতেই ধসে পড়েছে কিশোরগঞ্জের ইটনা উপজেলা ভূমি অফিসে যাওয়ার সড়কের পাশে নির্মিত গাইড ওয়াল। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সরকারি অর্থে বাস্তবায়িত প্রকল্পটির গুণগত মান ও তদারকি নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন।

 

জানা যায়, ইটনা উপজেলা সরকারি কলেজ সংলগ্ন মূল সড়ক থেকে ভূমি অফিস পর্যন্ত রাস্তা প্রশস্তকরণের অংশ হিসেবে প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে গাইড ওয়ালটি নির্মাণ করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করে কিশোরগঞ্জ জেলা পরিষদ। তবে নির্মাণ কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই ওয়ালটি ধসে পড়ায় প্রকল্প বাস্তবায়নের মান নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

 

স্থানীয় ইউপি সদস্য আনু মিয়া অভিযোগ করে বলেন, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং যথাযথভাবে কাজ না করায় গাইড ওয়ালটি টেকেনি। পুরনো গাইড ওয়াল এখনো মজবুতভাবে দাঁড়িয়ে আছে, অথচ নতুন নির্মিত ওয়ালটি এত দ্রুত ধসে পড়েছে—এতেই কাজের মান স্পষ্ট হয়ে যায়।

 

এলাকার বাসিন্দা মতিন মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, এতো নিম্নমানের কাজ হচ্ছে, কিন্তু দেখার যেন কেউ নেই। আমরা জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাই, যেন দুর্নীতিমুক্ত ঠিকাদারের মাধ্যমে সঠিকভাবে এসব কাজ বাস্তবায়ন করা হয়।

 

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রকৌশলী অমিত চন্দ্র দে বলেন, “অতিরিক্ত মাটির চাপ এবং পানি লিকেজের কারণে গাইড ওয়ালটি ধসে পড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি