1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কালিয়ায় জোরপূর্বক জমি দখল ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি দায়ের - Stbanglatv.com
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

কালিয়ায় জোরপূর্বক জমি দখল ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি দায়ের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৯ Time View

 

বিশেষ প্রতিনিধিঃ চৌধুরী জুয়েল রানা

নড়াইলের কালিয়া উপজেলায় জোরপূর্বক জমি দখল এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আমিরুল ইসলাম (৫৫) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। জিডি নং ১০৮১।

 

 

লিখিত অভিযোগে আমিরুল ইসলাম উল্লেখ করেন, তার বসতবাড়ির পাশে ধানী ও বাস্তবাড়ি মিলিয়ে মোট ৬৩ শতক জমি রয়েছে, যার এসএ দাগ নং৪০৯৮,৮০৯৯ ও হাল দাগ নং ৬১১২,৬১১১ উল্লেখ আছে। এ জমির মধ্যে প্রায় ২০ শতক জমি দীর্ঘ চার বছর ধরে জোরপূর্বক দখল করে রেখেছে একই এলাকার আক্কাস মোল্যা (৬৫), মাফিজা বেগম (৫০), মো :মফিজুর মোল্যা (৩৫) ও সোহাগ মোল্যা (২১)।

 

এ বিষয়টি নিয়ে একাধিকবার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শালিস বৈঠক অনুষ্ঠিত হয় এবং প্রতিবারই কাগজপত্র যাচাই করে তার পক্ষেই রায় দেওয়া হয়। তবে বিবাদীরা প্রথমে রায় মেনে নিলেও পরে তা অমান্য করে জমি ভোগদখলে বাধা দেয়।

অভিযোগে আরও বলা হয়, জমিতে যেতে চাইলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং “পারলে জমি নিয়ে নাও” বলে হুমকি দেওয়া হয়। এমনকি তাকে হাত-পা ভেঙে ফেলা ও কুপিয়ে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

এ ঘটনায় একাধিক স্থানীয় ব্যক্তি সাক্ষী রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

২৮ এপ্রিল ( মঙ্গলবার) বিকালে সরজমিন গিয়ে দেখতে পাই, আমিরুল ইসলামের জমিতে

জোরপূর্বক দখল করে ঘর তুলে রেখেছে আক্কাস মোল্যারা। এ বিষয়ে তাদের বক্তব্য আনতে গেলে ২ সাংবাদিকের উপর হামলা করার চেষ্টা ও বিভিন্ন হুমকি প্রদান সহ অকথ্য ভাষায় গালাগালি করে বাড়ি থেকে বাহির করে দেয়।

 

 

এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল রহিম বলেন, ঘটনাটি নিয়ে পূর্বে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। পরবর্তীতে থানা পুলিশের হস্তক্ষেপে সংশ্লিষ্ট পক্ষগুলো গ্রাম্য শালিসের মাধ্যমে আপোষ-মীমাংসায় পৌঁছায়। সেই আপোষনামার একটি কপি থানায় জমা দেওয়ার পর আদালতে প্রেরণ করা হলে জিডিটি খারিজ করা হয়।

তিনি আরও বলেন, যদি পুনরায় জোরপূর্বক জমি দখল করে, তবে ভুক্তভোগী পক্ষে নতুন করে মামলা দায়ের করলে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি