1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গৌরীপুর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন - Stbanglatv.com
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

গৌরীপুর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২০ Time View

 

 

আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর প্রেসক্লাবের ১৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে| বৃহস্পতিবার প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহমেদ এই পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন|

কমিটি গঠন প্রসঙ্গে সভাপতি বেগ ফারুক আহমেদ বলেন, “গৌরীপুর প্রেসক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য এবং প্রাতিষ্ঠানিক গতিশীলতা বজায় রাখার লক্ষ্যে ১৫ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে| বর্তমানে ক্লাবের ১৪ জন সাধারণ সদস্যসহ মোট ২৯ সদস্যের এই পরিবারটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে|”

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, নবগঠিত এই কমিটির নেতৃত্বে প্রেসক্লাব আগামী দিনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, স্থানীয় উন্নয়ন এবং জন¯^ার্থ সংশ্লিষ্ট বিষয়ে আরও জোরালো ভূমিকা পালন করবে| সাংবাদিকতার মানোন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতা রক্ষায় এই কমিটি একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে তিনি বিশ্বাস করেন|

এর আগে গত ৬ এপ্রিল অনুষ্ঠিত এক সাধারণ সভায় বেগ ফারুক আহমেদকে সভাপতি ও রাকিবুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছিল|

নবগঠিত কার্য্যকরি কমিটির অন্যান্যরা হলেন— সহ-সভাপতি কমল সরকার, সহ-সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, অর্থ সম্পাদক শামীম খান এবং শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফারুক আহমেদ| কার্য্যকরি কমিটির সদস্যরা হলেন— কাজী আব্দুল্লাহ আল আমীন, মোঃ রইছ উদ্দিন, সুপ্রিয় ধর বাচ্চু, সুজিত কুমার দাস, শেখ মোঃ বিপ্লব, আনোয়ার হোসেন শাহীন, তিলক রায় টুলু, সাজ্জাতুল ইসলাম সাজ্জাত ও আরিফ আহম্মেদ|

এছাড়াও গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সদস্য হিসেবে রয়েছেন— ম. নূরুল ইসলাম, শফিকুল ইসলাম মিন্টু, এডভোকেট জসিম উদ্দিন, ইকবাল হোসেন জুয়েল, এইচএম খায়রুল বাসার, কামরুজ্জামান ইউসুফ, সাদেকুর রহমান সেলিম, শফিকুল ইসলাম ¯^পন, আলী হায়দার রবিন, আবু কাউছার চৌধুরী রন্টি, মশিউর রহমান কাউসার, মোঃ হুমায়ুন কবীর, শাহজাহান কবির ও মোঃ কামাল উদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি