1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পারিবারিক কলহের জেরে দাদিকে হ*ত্যার ঘটনায় নাতি আটক  - Stbanglatv.com
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

পারিবারিক কলহের জেরে দাদিকে হ*ত্যার ঘটনায় নাতি আটক 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৫৬ Time View

 

বিশেষ প্রতিনিধি জুয়েল রানা ফুলপুর ময়মনসিংহ

ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন রামভদ্রপুর ইউনিয়নের জাটিয়া গ্রামে পারিবারিক কলহের জেরে এক মর্মান্তিক হ*ত্যা*কাণ্ড সংঘটিত হয়েছে।

 

ইং ২৯/০৪/২০২৬ খ্রি. তারিখ রাত আনুমানিক ২১:০০ ঘটিকায় *মোহাম্মদ জসিম উদ্দিন (২৬)*, পিতা-মৃত মফিদুল ইসলাম, মাতা-মৃত জোসনা বেগম, গ্রাম-জাটিয়া, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ তার দাদি আয়েশা বেগম (৭৫)-কে নিজ বাড়ির উঠানে *ধারালো দা* দিয়ে এ*লো*পাতাড়ি কু*পিয়ে গু*রুতর জ*খ*ম করে। পরবর্তীতে ঘটনাস্থলেই ভিকটিমের মৃ*ত্যু হয়।

 

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধ ও অর্থনৈতিক চাপকে কেন্দ্র করে আসামি দীর্ঘদিন ধরে তার দাদির উপর চাপ প্রয়োগ করে আসছিল। ঘটনার দিন আসামি তার দাদির নিকট জমি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে এবং মাদক ক্রয়ের জন্য টাকা দাবি করে। এতে দাদি অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে আসামি ঘরে থাকা ধা*রালো দা দিয়ে হামলা চালায়।

 

ঘটনার পর স্থানীয় জনগণ আসামিকে আটক করার চেষ্টা করলে তার হাতে ধারালো অ*স্ত্র থাকায় তারা এগোতে সাহস পায়নি। সংবাদ পেয়ে ফুলপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনগণের সহায়তায় আসামিকে গ্রেফতার করে। এসময় উত্তেজিত জনতা আসামিকে মারধরের চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আসামিকে নিজ হেফাজতে নেয়।

পরবর্তীতে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি