
মোঃ আশরাফুল আলম দিনাজপুর জেলা প্রতিনিধি
সারাদেশের নেয় ফুলবাড়ীতেও উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
২৭ এপ্রিল থেকে ২৮ এপ্রিল ফুলবাড়ী উপজেলার চাঁদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সুশৃংখলভাবে খেলা অনুষ্ঠিত হয়।
২৮ এপ্রিল ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আবদুল্লাহ মুস্তাফির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহাসিন আলী, উপজেলা সমবায় কর্মকর্তা মাযহারুল ইসলাম,বেতবিঘী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, ফুলবাড়ী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এস কে মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আব্দুল আলিম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, বন্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ী ও রানারআপদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
© All rights reserved © 2023
Leave a Reply