1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - Stbanglatv.com
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২৩ Time View

 

আব্দুর রউফ ভুঁইয়া: কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

পাকন্দিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস ।

সভায় জ্বালানি তেলের সংকট, মাদক, কিশোর গ্যাং, চুরি, ছিনতাই রোধে এবং পৌরসদর বাজারে যানজট নিরসনে আইন-শৃংঙ্খলা বাহিনীর সদস্যদেরকে কঠোর ভূমিকা নেয়ার ব্যাপারে মতামত প্রদান করেন বক্তারা।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিজ রিফাত জাহান, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই-আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ তৌফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি এস এ এম মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ এরফান উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সুজন, হেফাজতে ইসলাম পাকুন্দিয়ায় উপজেলা শাখার আমীর মাওলানা জাহাঙ্গীর হুসাইনী, চরফরাদী ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান, চণ্ডিপাশা ইউপি চেয়ারম্যান মো. শামছু উদ্দিন, সুখিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ টিটু, প্রমুখ। এছাড়াও সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন দফতর প্রধান ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি