1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান কার্যক্রমে অগ্রগতি, হাসপাতালে ভর্তি ৬১ জন - Stbanglatv.com
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান কার্যক্রমে অগ্রগতি, হাসপাতালে ভর্তি ৬১ জন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১১ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ জেলায় হামের টিকাদান কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। জেলার মোট লক্ষ্যমাত্রা ২ লাখ ১ হাজার ৮৯৭ জনের বিপরীতে ইতোমধ্যে ১ লাখ ৭৮ হাজার ৪৩ জনকে টিকা প্রদান করা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মোট ভ্যাকসিন মজুদ রয়েছে ২ লাখ ৬ হাজার ৫০০ ডোজ। বুধবার (২৯ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত টিকাদানের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৭৯ হাজার ৭৫ জন, যার বিপরীতে টিকা পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৪৩ জন। অন্যদিকে, জেলায় হামের সন্দেহজনক রোগীর সংখ্যাও বেড়েছে। চলতি বছরের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত মোট ১ হাজার ১২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পূর্বে ভর্তি ছিলেন ৮০ জন এবং নতুন করে ভর্তি হয়েছেন ২০ জন। এ সময়ের মধ্যে ৩৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এবং ২ জনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৬১ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো রোগী নেই, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৮ জন। এছাড়া, মোট ২০৩ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ জনের শরীরে হামের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। জেলায় এ পর্যন্ত সন্দেহজনকভাবে ৭ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের বিস্তার রোধে টিকাদান কার্যক্রম জোরদার করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময়ে টিকা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি