1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রায়পুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - Stbanglatv.com
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

রায়পুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৩৫ Time View

 

আরিফ হোসেন রুদ্র,রায়পুর (লক্ষ্মীপুর):

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া, উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী ও সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন, উপজেলা জামায়াতের আমির মাওলানা নাজমুল হুদাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা।

সভায় বক্তারা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। অপরাধ দমন, মাদক নির্মূল, সামাজিক অস্থিরতা প্রতিরোধ, জ্বালানি সংকট মোকাবিলা এবং বাজার তদারকির বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও সক্রিয় থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি, চুরি-ডাকাতি প্রতিরোধ, মাদকবিরোধী অভিযান জোরদার, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, বাজার ব্যবস্থাপনা এবং ফুটপাত দখলমুক্ত রাখার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি