1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আমনুরা কিন্ডার গার্ডেনে শিক্ষার্থীদের মাঝে ভালোবাসার উপহার বিতরণ - Stbanglatv.com
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

আমনুরা কিন্ডার গার্ডেনে শিক্ষার্থীদের মাঝে ভালোবাসার উপহার বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২০ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরায় শিশু শিক্ষার্থীদের মাঝে ভালোবাসার উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১২টায় আমনুরা মিশনের সভা কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অপারেশন জেনারেশন, ঢাকা’র সহযোগিতায় এবং এন.এ. জি.আর ও বি. এন.ই.এল.সি’র আয়োজনে আমনুরা কিন্ডার গার্ডেন স্কুলের শিশুদের হাতে তুলে দেওয়া হয় ভালোবাসার গিফট্ বক্স। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বিনোদন তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি সুস্থ ও উন্নত সমাজ গঠনে শিশুদের সুশিক্ষা ও সুস্বাস্থ্যের প্রতি সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, এমন আয়োজন শিশুদের মধ্যে আনন্দ ও আত্মবিশ্বাস তৈরি করে, যা তাদের ভবিষ্যৎ গঠনে ইতিবাচক প্রভাব ফেলে। তিনি শিশুদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে সুন্দর জীবন গড়ে তোলার আহ্বান জানান এবং উপজেলা প্রশাসন ও বিভিন্ন এনজিও তাদের পাশে থাকবে বলেও আশ্বাস দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অপারেশন জেনারেশন বাংলাদেশের প্রতিনিধি শিমশোন হীরা, এন.এ. জি.আরের সহ-সভাপতি রবীন্দ্র নাথ হেমরম এবং আমনুরা লুথারেন মিশন হাসপাতালের ম্যানেজার মারকুস মুরমু। এসময় প্রথম পর্যায়ে ১৬০ জন শিশুর মাঝে গিফট্ বক্স বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ঝিলিম ইউনিয়নের আমনুরার অন্যান্য কিন্ডার গার্ডেন স্কুলের শিশুদের মধ্যেও পর্যায়ক্রমে আরও ৪৮০টি গিফ্ট বক্স বিতরণ করা হবে। উপহার পেয়ে শিশুদের মুখে হাসি ফুটে ওঠে। এ আয়োজন শিশুদের মধ্যে আনন্দ ছড়িয়ে দেয়। শিশুরা যেমন খুশি, তেমনি অভিভাবকরাও এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এন.এ. জি.আরের ট্রেজারার হিংগু মুরমু, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি