1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে বাংলা বিভাগের শিক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠিত - Stbanglatv.com
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে বাংলা বিভাগের শিক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৩১ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জের শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে বাংলা বিভাগের চতুর্থ বর্ষ (২০২০-২০২১) শিক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় কলেজের ক্লাস হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হোমায়রা রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কলেজ গভর্নিং বডির সভাপতি মোহাঃ লতিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি, উপাধ্যক্ষ মোহাঃ শরিফুল আলম এবং স্টাফ কাউন্সিলের সেক্রেটারি মাহফুজুল হাসান ডন। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্রধান বক্তা বলেন, শিক্ষার্থীদের আগামী দিনে এগিয়ে যেতে হবে এবং নিজেদের লক্ষ্য অর্জনে দৃঢ় প্রত্যয়ী হতে হবে। তিনি আরও বলেন, দেশের উন্নয়নে তরুণ প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। শেষে বিদায়ী শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি