1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জ জেলা পুলিশের নতুন অভিভাবক মিজানুর রহমান - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ জেলা পুলিশের নতুন অভিভাবক মিজানুর রহমান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৭২ Time View

 

হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ মিজানুর রহমান। রোববার (২৬ এপ্রিল) সকাল ৯টায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

যোগদানের পর জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাকে স্বাগত জানান। পরে কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সদর থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) অ্যাডমিনসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মোহাম্মদ মিজানুর রহমান এর আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা।

শিক্ষাজীবনে তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার গঙ্গামণ্ডল রাজ ইনস্টিটিউশন থেকে এসএসসি এবং সুজাত আলী সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং উভয় ক্ষেত্রেই প্রথম শ্রেণি লাভ করেন।

পুলিশ ক্যাডারে যোগদানের পর তিনি দেশের বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি র‌্যাব, এপিবিএন (APBn) ও পিবিআইতে দায়িত্ব পালন করে পেশাগত দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনয়ন, যানজট নিরসন এবং আইন প্রয়োগে কার্যকর ভূমিকা রাখেন। গুলশান, বনানী ও বারিধারা এলাকায় বিভিন্ন আবাসিক সোসাইটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনেন। তার এসব উদ্যোগ জনসাধারণের প্রশংসা কুড়ায় এবং তিনি একাধিকবার ‘শ্রেষ্ঠ ডিসি’ পুরস্কার অর্জন করেন।

পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি সাহিত্যচর্চার সঙ্গেও যুক্ত। ‘রহমান শেলী’ ছদ্মনামে তিনি কবিতা, উপন্যাস, ক্রাইম ফিকশন ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩৪টি। সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯৯ সালে প্রথম আলো বন্ধুসভার ‘শ্রেষ্ঠ লেখক’ পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা অর্জন করেন। এছাড়া ২০০৭ সালে বাংলাদেশ পুলিশ একাডেমিতে পুলিশ সংগীত রচনার জন্য পুরস্কৃত হন এবং কাব্য মালাঞ্জলি সাহিত্য পুরস্কার ও কৃষ্টি ও কালচার সাহিত্য পুরস্কার লাভ করেন।

নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে কিশোরগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি