1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ফুলপুরের কংস নদীতে বৃদ্ধ নিখোঁজ,উদ্ধারে ফায়ার সার্ভিস টিম। - Stbanglatv.com
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

ফুলপুরের কংস নদীতে বৃদ্ধ নিখোঁজ,উদ্ধারে ফায়ার সার্ভিস টিম।

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২৯ Time View

 

বিশেষ প্রতিনিধি জুয়েল রানা

ময়মনসিংহের ফুলপুর উপজেলার সরচাপুর ঠাকুরবাখাই এলাকায় কংস নদীতে পানি মাপার সময় এক বৃদ্ধ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।নিখোঁজ ব্যক্তি হলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী আব্দুল হালিম তালুকদার রুপচান। তিনি মানি মেপে তথ্য ছেলের কাছে পাঠাতেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়,আজ সোমবার সকাল ৭ টার দিকে নদীতে মিটার দিয়ে পানি পরিমাপের সময় তিনি নদীতে পড়ে যান।খবর পেয়ে ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালান।

 

পরে স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ফুলপুর ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধারকারী টিম ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

 

ফুলপুর ফায়ার স্টেশনের ইনচার্জ লুৎফর রহমান জানান ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছেন।এখনো সন্ধান পাওয়া যায়নি।

 

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মাঝে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।সবাই দ্রুত নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়ার আশায় অপেক্ষা করছেন এলাকাবাসী ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি